1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে আব্দুল কাদের চৌধুরী স্মৃতিবৃত্তি প্রদান

  • প্রকাশিত : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২, ১১.৩০ পিএম
  • ১০০১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে উৎরাইল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুল কাদের চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার(৮ জানুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরীর কণিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী আনিসুল কাদের চৌধুরী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হচ্ছে। করোনার প্রকোপ বেশি থাকায় গত ২ বছর স্থগিত ছিল এ অনুষ্ঠানের। বর্তমানে প্রতিটি শ্রেনিতে মেধা তালিকায় প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত মোট ২৫ জন শিক্ষার্থীদের মাঝে অর্ধলক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশ্রাফুল আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আক্কাস মোল্লা, সরকারি বরহামগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো.তোতা মিয়া,বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আমেরিকা প্রবাসী রায়ান চৌধুরী, রিয়ানা চৌধুরী, আবু জাফর চৌধুরী, নেওয়াজ আহমেদ চৌধুরী,বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.নূরুল হক মিয়া, ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, অভিভাবক সহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!