1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আগুনে পুড়লো দুইটি ঘর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০৫ পিএম
  • ৭১৮ জন সংবাদটি পড়েছেন।

আতিকুর রহমান পায়েল,

মাদারীপুরের শিবচরে আগুন লেগে দুইটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে সংলগ্ন চর বাচামারা গ্রামের ইসলাম হাওলাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় ইসলাম হাওলাদারের একটি ঘর ও মোসলেম হাওলাদারের একটি ঘর পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ তাদের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়।এসময় তাদের বাড়িতে পুরাতন কাঠ ও পাঠকাঠি রাখার দুইটি ঘর আগুনে পুড়ে যায়। পরে তাদের বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছালে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে যায়।

শিবচর ফায়ার সার্ভিসের লিডার তরুনুর রশিদ বলেন,তাদের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত।আগুনে তাদের দুইটি ঘর পুড়েছে। ঘর দুইটিতে তারা লাকড়ি রাখতো। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!