1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ

শিবচরে অধিক দামে চাল বিক্রি নিয়ন্ত্রনে ওসির মাইকিং

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২০, ২.১১ পিএম
  • ১২৬০ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ রওসাদঃ করোনা আতংককে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন বাজারে সকালের দিকে অধিক মূল্যে চাল বিক্রি শুরু করে। ক্রেতারাও গুজবে কান দিয়ে অধিক পরিমানে চাল কিনতে শুরু করে। খবর পেয়ে শিবচর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল পৌর বাজারে এসে ব্যবসায়ীদের কড়া হুশিয়ারি দিয়ে থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে হঠাৎ করেই শিবচর পৌর বাজারে চাল কেনার হিড়িক পরে যায়। সাধারন ভোক্তারা প্রয়োজনের চেয়েও অধিক পরিমানে চাল কিনতে শুরু করে। ব্যবসায়ীরাও সাধারন মূল্যের চেয়ে অধিক দামে চাল বিক্রি শুরু করে। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর বাজারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে দ্রুত অতিরিক্ত দামে চাল বিক্রি বন্ধ করেন। এসময় সাধারন ক্রেতাদের গুজবে কান না দিতে অনুরোধ করেন। এবং প্রয়োজনের চাইতে অধিক পরিমানে খাদ্য পন্য না কিনতে অনুরোধ করেন

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত বাজারে ছুটে আসি। এবং তাৎক্ষণিক বাজারের ক্রেতা-বিক্রেতাদের গুজবে কান না দিতে আহব্বান জানাই। এই বিপদে অতিরিক্ত দামে চালসহ খাদ্য পন্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে তাদের হুঁশিয়ার করা হায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!