1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের পদ্মানদী থেকে ২২ জেলে আটক

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১১.৫০ এএম
  • ১৪৬৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর করেসপন্ডেন্ট,

মা ইলিশ রক্ষায় শনিবার(১৭ অক্টোবর) দিবাগত রাতে শিবচরের পদ্মানদীতে অভিযান উপজেলা মৎস বিভাগ। এসময় পদ্মানদীর বিভিন্ন স্থানে ইলিশ শিকারে জড়িত থাকায় ২২ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১৫ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় শিবচরের পদ্মানদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জেলা-উপজেলা মৎস বিভাগ ও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় মাছ ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত ১৫ হাজার মিটার জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। রাতেই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ৫ কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেয়া হয়। অভিযানে শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম. রকিবুল হাসান,জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,উপজেলা সিনিয়র মৎস কর্তকর্তা এটিএম সামসুজ্জামানসহ শিবচর থানা ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান,’ মা ইলিশ রক্ষায় পুরো জেলাজুড়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পদ্মানদীর শিবচর অংশে গতরাতে আমাদের অভিযানে ২২ জন জেলেকে আমরা আটক করি। মা ইলিশ রক্ষায় নিয়মিত এ অভিযান চলবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!