1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরের পদ্মানদী থেকে ১৮ জেলে আটক, বিপুল পরিমান জাল ধ্বংস

  • প্রকাশিত : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১১.০৯ এএম
  • ৭২৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ২ লক্ষ ৫৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয় ২৬ কেজি ইলিশ মাছ।

শুক্রবার(১৪ অক্টোবর) দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত চলে এ অভিযান। শিবচর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা জানায়,’ মা ইলিশ সংরক্ষণের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মৎস অফিসের নেতৃত্বে অভিযান চলে শিবচরের পদ্মানদীতে। এ সময় মাছ ধরা অবস্থায় ১৮ জেলেকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ১৫ জনকে ২০ দিন করে কারাদন্ড এবং ৩ জনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,’প্রতিদিনই নদীতে অভিযান চলছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যাদের আটক করা হচ্ছে শাস্তি অনুযায়ী জেল-জরিমানা করা হচ্ছে।এছাড়াও উদ্ধারকৃত মাছ নিকটস্থ এতিমখানায় বিতরন করা হয়’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!