1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের আগুনে তিনটি বসত ঘর পুড়ে ছাই-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ১.২২ পিএম
  • ১৪২১ জন সংবাদটি পড়েছেন।

আবু মুছা রওসাদ,
সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ

শিবচরের মাদবরেরচর এলাকার আগুনে তিনটি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের।

শুক্রবার (১৯ মার্চ) সকাল নয়টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার কুদ্দুস বেপারির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের।

জানাগেছে, আজ সকালে কুদ্দুস বেপারীর বাড়ির লোকজন প্রতিদিনের ন্যায় চরাঞ্চলে কাজের উদ্দেশ্য বের হয়।পরে সকাল নয়টার দিকে বসত ঘরে বারান্দা হতে হটাৎ অগ্নিকান্ড শুরু হয়। আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে থাকে।পরে শিবচর ফায়ার ষ্টেশনে খবর দিলে ৩০ মিনিটের মধ্যে ফায়ার ষ্টেশনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।ততক্ষণে কুদ্দুস বেপারী ২ টি বসত ঘর, রান্না ঘরসহ ঘরে থাকা সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
তবে এতে কেহ হতাহত হয়নি।

ভুক্কভোগী কুদ্দুস বেপারী বলেন,”এমনিতে গত তিন বছর আগে পদ্মা আমাগো সব কিছু কেড়ে নেয়,আজ আমার যা কিছু ছিলো সব শেষ হযে গেলো,এখন ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো?কি করবো জানিনা”

উল্লেখ পরিবাটি গত ২০১৭ সালে একই উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা এলাকা থেকে নদী ভাঙ্গনে কবলে পরে বসত ভিটা হারিয়ে বর্তমানে মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার খাজনা নিয়ে বসতি স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!