1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

লাইসেন্স নবায়ন না করায় মাদারীপুরে প্রাইভেট হাসপাতাল সীলগালা-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৭.২৮ পিএম
  • ৯১৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

লাইসেন্স নবায়ন না করার অভিযোগে মাদারীপুরে ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতাল সীলগালা করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের লেকের দক্ষিনপাড়ে অবস্থিত এ হাসপাতালটি সীলগালা করেন।

এসময় ভর্তি হওয়া ৮ থেকে ১০জন রোগীকেও হাসপাতাল থেকে বের করে অন্য হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক জানান, গত কয়েক বছর ধরে ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া মালিকানা দ্বন্দ নিয়েও দীর্ঘদিন ধরে মামলা চলমান। এমনকি দক্ষ প্যাথলজিস্টও নেই হাসপাতালটিতে। নেই উচ্চসম্পন্ন বিদ্যুতায়নের ব্যবস্থা। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তদন্তে যার সত্যতা পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। এই হাসপাতালটি বন্ধ করে দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও র‌্যাবসহ প্রশাসনের একাধিক দপ্তরে। সেই চিঠির পরিপেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে হাসপাতালটি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে।

এসময় তার সঙ্গে মাদারীপুর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!