1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈরে জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃ*ত্যু*র অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪, ১.৩৬ পিএম
  • ১৮৩৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে লাবলু বয়াতী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুলকে আটক করেছে।

রোববার (২ জুন) রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবলু ওই গ্রামের মৃত ইস্রাফিল বয়াতীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জমি নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ছোট ভাই লাভলু বয়াতী সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলে বড় ভাই বাবুল বয়াতীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটে পড়ে যায়। পরে লাভলুকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

আকাশ আহমেদ নামে একজন বলেন,রাতে ওই বাড়িতে ঝগড়াঝাটি শব্দ পেয়ে শেখানে গিয়ে দেখি কান্নাকাটি করছে কয়েকজন। পরে রাতেই শুনি সে মারা গেছে।

নিহতের বোন ফরিদা বেগম জানান, বাড়ির জায়গা নিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ছোট ভাই মারা যায়। আর নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, আমার ভাসুর বাবুল বয়াতী আমার স্বামীকে মারধর করে মেরে ফেলেছে। আমি এ হত্যার বিচার চাই।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!