1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈরে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০, ৭.৩৯ পিএম
  • ১৩৮২ জন সংবাদটি পড়েছেন।

রাজৈর করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কমঃ

মাদারীপুরে শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজৈরের শংকরদিপাড় এলাকার কুমার নদ থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আকাশ শেখকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শিবচরের চরকামারকান্দি বাবার বাড়ি থেকে শ^শুরবাড়ি রাজৈরের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয় গৃহবধু শারমিন। পরে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজখুঁজি করে। শনিবার দুপুরে শংকরদিপাড় এলাকার কুমার নদে ওই গৃহবধুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী আকাশকে আটক করেছে পুলিশ।

এদিকে পারিবারিক কলহের জেরে গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত জাহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!