1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে ৬ ডাকাতকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ।

  • প্রকাশিত : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ৬.২১ পিএম
  • ৪৫৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় এক আসামিকে ১২ বছর ও বাকি ৫ আসামিকে ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশে বাগানে ২০১৬ সালের ৮ জুন একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৬ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশিয় তৈরী পাইপ গানসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহা. রাজিব হোসেন মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২৯ জুন চার্জ শীট প্রদান করেন। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত ৬ আসামিকে সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মো. রহিম ফকিরের ছেলে রুবেল ফকির (২২), রুবেলকে ১২ বছর কারাদন্ড, বারেক সরদারের ছেলে ইদ্রিস সরদার (৪৫), দেলোয়ার গাজির ছেলে সাদ্দাম গাজি (২৫), মো. মোক্তার দালালের ছেলে কাবুল দালাল (২০), হাচেন বেপারীর ছেলে আমির অরফে কালা আমির বেপারী (৪৫), রহমান ফকিরের ছেলে ওসমান ফকিরকে ৮ বছর করে কারাদন্ড প্রদান করেন । রায়ের সময় রুবেল ফকির ও ওসমান ফকির অনুপস্থিত ছিলেন। বাকি চার জন আদালতে উপস্থিত ছিলেন।

মাদারীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশে বাগানে ২০১৬ সালের ৮ জুন একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৬ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে অস্ত্র আইনে এজাহার রুজু করা হয়। রাষ্ট্রপক্ষ এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহতীত ভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক জনাবা লায়লাতুল ফেরদৌস ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!