1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে লকডাউন মানছেন না অনেকেই, পুলিশের অভিযানে অর্ধশত মোটরসাইকেল জব্দ-জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ২.৩০ পিএম
  • ১৭১৩ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম,

করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয় পুরো জেলায় লকডাউন। সংক্রমণ রোধে মাদারীপুরে চলমান লকডাউন মানছেন না এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে থেকেই
পুলিশের ব্যাপক অভিযান দেখা গেছে।অপ্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি করছেন অনেকেই। সামাজিক দুরুত্ব টুকুও মানতে দেখা যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, এই লকডাউনকে উপেক্ষা করেই অনেকেই অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালায়। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ ও চালকদের জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রার্দুভাব বাড়তে থাকায় মাদারীপুর জেলার ২২টি ইউনিয়ন ও চার পৌরসভার ২০টি ওয়ার্ড রেডজান ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এতে বুধবার দুপুরে এসব এলাকায় বিধি-নিষেধ আরোপ করে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয় দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজার, ২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও সার্বক্ষনিক ওষুধের দোকানসহ জরুরী সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা, আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।
মাদারীপুর জেলায় রেডজোন এলাকাগুলো হলো, মাদারীপুর পৌরসভার ১ থেকে ৭নং ওয়ার্ড পর্যন্ত ও সদর উপজেলার ছিলারচর, ঝাউদি, খোয়াজপুর, ধুইরাইল, মস্তফাপুর নিয়ে মোট ৫টি ইউনিয়ন রয়েছে। এছাড়া শিবচরের রেডজোনে পৌরসভার ৩টি ওয়ার্ড, ৮টি ইউনিয়ন। শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং ইউনিয়নগুলো হচ্ছে শিবচর, দ্বিতীয়খন্ড, বহেরাতলা দক্ষিন, বাশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর। কালকিনি উপজেলার রেড জোন কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন। রাজৈর উপজেলার মধ্যে রাজৈর পৌরসভার ৬টি ওয়ার্ড এবং ৪টি ইউনিয়ন লকডাউনের আওতায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!