1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে দোকানের ভেতর নিয়ে তিন শিশুকে ধর্ষণের চেষ্টা

  • প্রকাশিত : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৬.৫৬ পিএম
  • ৪৭৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে চকলেট দিয়ে দোকানের ভেতর নিয়ে তিন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এছাহাক হাওলাদার (২৯)নামে এক চা দোকানদারের বিরুদ্ধে।

রোববার(১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এছাহাক হাওলাদার (২৯) একই এলাকার আকাব্বর হাওলাদার ছেলে।

ভুক্তভোগীদের পরিবার, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে,গতকাল বিকেলে বাড়ির উঠানে খেলছিল ৬ বছরের তিন শিশু। এ সময় পাশের চা দোকানদার ইছাহাক শিশুদের বেশকয়েকটি চকলেট দেয়। পরে তাদের কৌশলে তার চা দোকানের ভেতর নিয়ে যায়। দোকানবন্ধ করে তিনশিশুর উপর পাশবিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে সেখান থেকে প্রথমে কৌশলে দুই শিশু পালিয়ে যায়। পরে অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার চেচামেচি শুরু করলে ভয়ে অভিযুক্ত এছাহাক ওই শিশুকে ছেড়ে দেয়। বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সব খুলে বললে পরে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুটির মা বলেন, ‘ভয় আর আতঙ্ক নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে শিশুটি। বার বার কেঁপে উঠছে। কিছু জিজ্ঞেস করলে অভিযুক্ত এছাহাকের বিচার দাবী করছে বারবার এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। প্রথমে এলাকার লোকজন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল। অবস্থা খারাপ মনে করে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করি।’

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া শিশুটির মধ্যে এখনো ভয় আর আতঙ্ক কাজ করছে। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। মূলত চকলেট দেয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে শিশুটির পরিবার অভিযোগ করছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!