1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে দুই ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ৬৪২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর থেকে দুই ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৬ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দী গ্রামের শামছুল হক মিয়ার ছেলে মো. আনিসুর রহমান বাবুল ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মো. হাসিবুল মিয়া।

মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, নিজ এলাকা থেকে মোবাইল ফোনে কল করে দুদক কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও ব্যাবসায়ীদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করেছে।এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক মানুষের কাছ থেকে অর্থ নিয়েছে তারা। এছাড়া তাদের একটি ডাইরি থেকে আরও অর্ধ শতাধিক উচ্চ পদস্থ কর্মকর্তার তালিকা পাওয়া গেছে। এদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করার পরিকল্পনা ছিল। তাদের নামে রাজৈর থানায় মামলা করা হয়েছে। এছাড়া তাদের নামে এর আগেও একাধিক মামলা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!