1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর ও শিবচর পৌরসভার আওয়ামীলীগ ও বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যারা-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ৯.০৭ পিএম
  • ১১০২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্ট 

আসন্ন মাদারীপুর ও শিবচর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির দলীয় মনোনয়ন পেলেন আওয়ামীলীগের প্রার্থী মাদারীপুর পৌরসভায় বর্তমান মেয়র খালিদ হোসেন ইয়াদ অন্যদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন মাদারীপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহান্দার আলী জাহান ও শিবচর পৌরসভার আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র আওলাদ হোসেন খান অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা কৃষক দল নেতা রফিকুল ইসলাম টিপুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার (৩০ জানুয়ারী) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়। এর মধ্য মাদারীপুরের দুই পৌরসভার নাম রয়েছে। সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বোর্ডের এক বৈঠকে মাদারীপুরের দুই পৌরসভার দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়

উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী,আগামী ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভায় ভোট গ্রহন করা হবে ।নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!