1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে গৃহবধু ধর্ষিত। আটক ৩

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ১০.০১ পিএম
  • ১১৮৩ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪

মাদারীপুরে অপহরণ করে এক গৃহবধুকে আটকে রেখে গণধর্ষনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কলাবাড়ি ও মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার পানিছত্র এলাকার লতিফ বেপারী ছেলে ফারুক হোসেন (৪৬), মহিষেরচর এলাকার বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৪৮) ও একই এলাকার মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯)।

এদিকে শুক্রবার রাত ৯ টার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
মোঃ ইফতেখারুজ্জামান গনমাধ্যমকে জানায়, সদরের কলাবাড়ি এলাকায় অপহরণ করে এক গৃবধুকে তিনদিন আটকে গণধর্ষণ করেছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় গৃহবধুকে উদ্ধার করা হয়, পাশাপাশি মূলহোতা ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের পানিছত্র এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই সহেযাগি লিটন ও তৈয়ব আলীকে আটক করা হয়েছে।

এদিকে আটককৃতদের ও গৃহবধুকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা করলে আসামীদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম আটকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!