1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে অপহরনের ৫দিন পরে কচুরিপানার নিচে মিললো স্বামী-স্ত্রীর হাত পাঁ বাঁধা মরদেহ-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ২.৩৯ পিএম
  • ১১৪৩ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

কালকিনিতে অপহরনের ৫দিন পরে একটি খাল থেকে মোয়াজ্জেম সরদার (৪২) ও মোকসেদা বেগম(৩৪) নামে এক দম্পতির হাত-পাঁ বাধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত মোয়াজ্জেম কালকিনি উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের মফছের সরদারের ছেলে।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ওই এলাকার হাবিব বেপারীর বাড়ির পাশের একটি খালে থেকে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।এ লাশ উদ্ধারের খবরে ওই এলাকায় মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,গত সোমবার পরিবারের সকলের সাথে রাতের খাবার খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য যার যার ঘরে চলে যায়। কিন্তু সকালে তার ছেলে মেয়েরা তাদের পিতামাতার থাকার ম ঘরেটির দরজা খোলা পায়, এবং তার বাবা মা কেউকে ঘরে দেখতে পায়নি। পরিবারের সকলের ধারনা রাতেই চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়েছে ।পরে সকাল থেকে অনেক খোঁজ খবর নিয়ে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে এই ঘটনায় কালকিনি থানায় একটি মামলা করা হয়। পরে আজ বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি শেষে খালের কচুরী পানার ভেতর তাদের দুজনের লাশ দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেন।পরে পুলিশ এসে মরদেহ দুইটি উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ নান্নু বলেন, নিহত মোয়াজ্জেম একটি লুট মামলার সাক্ষী ছিলেন। হয়তবা এর জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।

এব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে নিহত দুজনের হাত পা বাধা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের পর বলা যাবে কিভাবে হত্যা করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!