1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

“পদ্মাসেতু শেখ হাসিনার কমিটমেন্ট” —- যোগাযোগ মন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ১২ জুন, ২০২২, ৮.৫৬ পিএম
  • ৮৬৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,’পদ্মাসেতু বাঙালির সক্ষমতার সেতু। পদ্মাসেতু শেখ হাসিনার কমিটমেন্ট। পদ্মাসেতু শেখ হাসিনার স্বপ্ন!’

রোববার(১২ জুন) সন্ধ্যার পর শিবচরের বাংলাবাজার ঘাটে জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,’২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের দিন শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে।শিমুলিয়া প্রান্তে সূধী সমাবেশ হবে। সেখানে প্রধানমন্ত্রী ব্রিফিং দেবেন। তবে শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে। বেলা ১১ টা থেকেই জনসভা শুরু হবে।’

তিনি আরও বলেন,’প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্ট ছিল পদ্মাসেতু। তার স্বপ্ন ছিল এই পদ্মাসেতু। এই পদ্মাসেতুর জন্য তিনি পারিবারিকভাবেও অপমানিত হয়েছেন। এই পদ্মাসেতু বাঙালির সক্ষমতার পদ্মাসেতু।’

তিনি বলেন,’প্রধানমন্ত্রী ওপারেও সূধী সমাবেশ করবেন। তবে এই পাড়ের জনসভাটিই মূল সভা। বেলা ১১ টা থেকেই জনসভায় সকলে উপস্থিত থাকবেন।’

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!