1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখায় শিবচরে ৬ দোকান মালিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

  • প্রকাশিত : রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১০.০৯ পিএম
  • ১৩৪৩ জন সংবাদটি পড়েছেন।

পাঁচ্চর ব্যুরোঃ

মাদারীপুরের শিবচরে নির্দিষ্ট সময়ের পরে দোকান ও রেস্টুরেন্ট খোলা রাখার দায়ে ৬ টি মামলায় ১৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্ব শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়

সংস্লিষ্ট সুত্রে জানা যায়,করোনাভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শপিংমল, বিপণী বিতান এবং হোটেল রেস্টুরেন্ট খোলার নির্দিষ্ট সময় বেধে দেয় মাদারীপুর জেলা প্রশাসন।কিন্তু আজ সন্ধ্যার পরে প্রশাসনের বিধিনিষেধকে তোয়াকা না করে উপজেলার পাঁচ্চর বাজার, পাঁচ্চর বাসস্ট্যান্ড ও সূর্যনগর বাজারে কয়েকটি রেস্টুরেন্টে, মুদি দোকান,কসমেটিকসের দোকান ও টাইলসের দোকান খোলা রাখা হয়।খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের
নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে পাঁচ্চর বাসস্ট্যান্ডে তিনটি রেস্টুরেন্টে মালিককে ৯ হাজার ৫ শত টাকা,পাঁচ্চর বাজারে একটি টাইলসের দোকান মালিককে ২ হাজার টাকা ও একটি কসমেটিকসের দোকান মালিককে ৩ হাজার টাকা ও সূর্যনগর বাজারে একটি মুদি দোকান মালিককে ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন,সারাদেশে লকডাউন চলছে।এক্ষেত্রে প্রশাসন সকল দোকানপাট বন্ধে সময়সীমা নির্ধারন করেছন।আজ আমরা ৬ টি মামলার মাধ্যমে ১৫ হাজার পাঁচশত জরিমানা করেছি। যারা প্রশাসনের বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!