1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

ধর্ষণ, অশ্লীল ছবি ও ভিডিও ধারণ, জাজিরা থেকে যুবক আটক।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১০.৩১ পিএম
  • ১২২৯ জন সংবাদটি পড়েছেন।

জাজিরা করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪

জোরপূর্বক ধর্ষণ, অশ্লীল ছবি ও ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবীর অভিযোগে আজিজুল মোল্লা(২৮) নামে এক যুবক কে জাজিরা থেকে যুবক আটক।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন ধরম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে

আটক আজিজুল মোল্লা শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন ধরম বাজার এলাকার মৃত শমসের মোল্যার ছেল।

র্যাব জানায়, ভিকটিমের সাথে অভিযুক্ত ফোন আলাপের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। উক্ত সম্পর্কের জের ধরে আসামী ফুসলিয়ে ফাসলিয়ে ভিকটিমকে অন্তরঙ্গ হতে বাধ্য করে এবং সে কৌঁশলে তার মোবাইল ফোনে অন্তরঙ্গ মুহুর্তের অশ্লীল ছবি ধারন করে।

আটককৃত ব্যক্তি গত ০২-০৮-২০২০ইং তারিখ রাত ১২.৩০ ঘটিকায় ভিকটিমের পরিবারের সদস্যদের ঘুমান্ত থাকার সুযোগে ভিকটিমের কক্ষে প্রবেশ করে ভুক্তভোগী নারীকে একা পেয়ে উক্ত অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বললে অথবা পুলিশের নিকট অভিযোগ দায়ের করলে মোবাইলে ধারণকৃত অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে বারবার হুমকি দিতে থাকে। এছাড়াও আসামীর মোবাইল ফোনে ধারনকৃত অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দাবী করে। এতে ভিকটিম ভীত হয়ে নগদ ০৩ লক্ষ টাকা এবং ০১ ভরি স্বর্ণের গহনা অভিযুক্ত আজিজুল মোল্লা(২৮)কে দেয়। এরপর আসামী ভুক্তভোগী নারীকে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য ও বাকি টাকার দাবীতে বারবার চাপ প্রয়োগ করতে থাকে। উক্ত ঘটনা হতে পরিত্রাণ পাওয়ার নিমিত্তে ভিকটিম র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের নিকট অভিযোগ দায়ের করেন।

আটককৃত আসামীকে শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি মামলা দায়ের করনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!