1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হচ্ছে শিবচরে” —– আইন মন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৮৯১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :-

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, আমরা খুব আনন্দিত। শিবচরে আমরা দুটো প্রতিষ্ঠান বিচার বিভাগ থেকে করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। চিফ জুডিসিয়াল একাডেমী করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহন ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যার নাম হবে, বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। আমরা পরিকল্পনা করেছি সেই বিশ্ববিদ্যালয়টি শিবচরে করা হবে।

শনিবার সকালে মাদারীপুরের শিবচরে প্রস্তাবিত বাংলাদেশ জুডিশিয়াল একাডেমির অগ্রগতি ও আইন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শন কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি আরও বলেন, এটি হবে দেশের মধ্যে প্রথম আইন বিশ্ববিদ্যালয়। মূলত আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। সেই আইন বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থানে ৩টি জায়গা পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য স্থানগুলো হল- পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী, শিবচর পৌরসভার চর শামাইল।
এইগুলোর মধ্যে যেই স্থানটিতে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত বলে মনে হবে আমরা সেই স্থানটিকেই বেছে নেব। কয়েক দিনের মধ্যেই আমরা জানিয়ে দিব, কোন স্থানটিতে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। তবে আশা করি, বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়টি শিবচরেই স্থাপিত হবে। এছাড়াও দেশে চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন যেকোনো বিষয়ে আদালতে মামলা চলাকালীন প্রসঙ্গে আমি কখনোই কোন মন্তব্য করিনা। আজকেও এই বিষয়ে কোন মন্তব্য করবো না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ন সচিব বিকাশ কুমার সাহা, মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব দীপঙ্কর রায়, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুরের (ভারপ্রাপ্ত) জেলা জজ তারেক মইনুল ইসলাম ভূঁইয়া, মাদারীপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম, ৷ শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মোঃ সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনপ্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!