1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

দুর্যোগকালে পু‌লিশই জন‌গণের পাশে থাকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৪.২৫ এএম
  • ১৪০৯ জন সংবাদটি পড়েছেন।
ছবি:শিবচরনিউজ২৪.কম

রাজবাড়ী করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কম:

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর সেনগ্রামের করোনার উপসর্গ নিয়ে মৃতবরন করা ট্রাকচালক রুহুল আমিন শেখের (৩২) জানাজা নামাজ পড়ানোর ব্যবস্থা করেছে‌ পু‌লিশ।‌

সোমবার (৬ এ‌প্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান মো. হুমায়ুন ক‌বির শা‌কিলসহ ৫ জন এবং অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (পাংশা সার্কেল) লাবীব আব্দুল্লাহ ও পাংশা থানার ওসি আহসান উল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য এ জানাজায় অংশ নেন।

এলাকাবাসী সূত্রে জানা‌ গেছে, রুহুল আমিন ঢাকার সাভারে ড্রাম ট্রাক চালাতেন। কয়েক‌দিন আগে তিনি পাবনায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থে‌কে জ্বর ও বি‌ভিন্ন আলামত নিয়ে গত রোববার তার গ্রামে আসেন। এরপর অবস্থার অব‌নতি হলে স্থানীয় পল্লীচি‌কিৎসকের কাছে চি‌কিৎসা নেন। পরবর্তী‌তে অবস্থা আরও অবন‌তি হলে গতকাল সোমবার বিকেলে তাকে কু‌ষ্টিয়া হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু হাসপাতালের নেয়ার আগেই বাড়িতেই তি‌নি মারা যান।

এ‌দিকে পু‌লিশের উদ্যোগে মৃত ব্যক্তির জানাজা ও দাফনের কিছু ছ‌বি সামা‌জিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হ‌য়।যেখানে দেখা যায় ভয়ে জানাজায় আসে‌ননি স্থানীয়ারা। জানাজা পড়ান সেনগ্রাম বাজার জামে মস‌জিদের ইমাম। জানাজা শেষে ওই ব্য‌ক্তির ধর্মীয় রী‌তি অনুযায়ী সেনগ্রাম কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় পু‌লিশের এমন মহ‌তী উদ্যোগে ধন্যবাদ জা‌নিয়েছেন সর্বস্তরের মানুষ এবং বলছেন দেশের এর দুর্যোগকালে পু‌লিশই জন‌গণের পাশে আছে। করোনাভাইরাস সন্দেহে মৃত ব্যক্তির জানাজা পড়ানোর ব্যবস্থা ও কবর দেয়ার মাধ্যমেই তারা দৃষ্টান্ত স্থাপন করলেন।

পাংশা থানার ও‌সি মো. আহসান উল্লাহ শিবচরনিউজ২৪.কমকে  জানান, স্থানীয়রা কেউ ভয়ে করোনা সন্দেহে মৃত ব্য‌ক্তির জানাজায় এগিয়ে আসেনি। পু‌লিশ রাতে স্থানীয় ইউ‌পি চেয়ারম্যানসহ ৫ জন এবং অতি‌রিক্ত পু‌লিশ সুপারসহ (পাংশা সার্কেল) থানার পু‌লিশ সদস্যদের নিয়ে ধর্মীয় বিধান মেনে যথাযথ নিয়‌মে ওই ব্য‌ক্তির জানাজা নামাজ পড়ানোর ব্যবস্থা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

অন্যায় ও দূর্নীতির  বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!