1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ডাসারে ‘বরিশাল খাল’ উদ্ধারে উপজেলা প্রশাসন

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৫.৫১ পিএম
  • ১১২৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপর প্রতিনিধি :

দখল আর দুষণের কবলে অস্তিত্ব সংকটে হারিয়ে যেতে বসছে মাদারীপুরের বরিশাল খাল। ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনরুদ্ধারের অংশ হিসেবে শুরু হয়েছে, পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।

শুক্রবার সকাল থেকে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকা থেকে খাল পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়।

জানাগেছে,মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে সনমান্দী পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, দখল আর দুষণে বন্ধ হয়ে যায় খালের প্রবাহ। ময়লা আর আবর্জনায় বেড়েছে মশা-মাছির উপদ্রব।এতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু।এছাড়াও খাল পাড়ে রয়েছে অবৈধ স্থাপনা।এরই অংশ হিসেবে ডাসার উপজেলার আংশিক পুনরুদ্ধারে কাজে নামে উপজেলা প্রশাসন।

খাল পরিস্কার- পরিচ্ছন্নতার কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান,বালিগ্রাম ইউনিয়েনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।

এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, জেলা প্রশাসন মাদারীপুরের নির্দেশনায় শুক্রবার সকাল থেকে বরিশাল খাল পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণ করে ডাসার উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে খালের কচুরিপানা পরিষ্কার এবং খালের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!