1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

চালক মাদকাসক্ত হওয়ায় পদ্মায় স্পিডবোট দূর্ঘটনা: তদন্ত কমিটি

  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১, ৬.০৮ পিএম
  • ১১২৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটের চালক মাদকাসক্ত হওয়ায় পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণ গেছে বলে জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে এ তথ্য উঠে এসেছে।

রোববার (৯ মে) দুপুরে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও জেলার স্থানীয় সরকা বিভাগের উপ পরিচালক মোঃ আযহারুল ইসলাম।

পরে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন গণমাধ্যমকর্মীদের জানান, মাদকাসক্ত হয়েই চালক শাহআলম স্পিডবোট চালানোতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘাটে সিন্ডিকেট ও অব্যবস্থাপনা, লাইফ জ্যাকেট ছাড়া অতিরিক্ত যাত্রীবহন করে পদ্মা পারাপারসহ ২৩টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। যা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত সোমবার (৩ মে) ভোরে শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসার পথে কাঁঠালবাড়িতে নোঙ্ঘর করা বাল্কহেডকে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুত গতির স্পিডবোট। এতে প্রাণ হারায় ২৬ জন যাত্রী। এতে আহত হন স্পিডবোটের চালকসহ ৫ জন। দুর্ঘটনার পরে চালক মো. শাহ আলমকে গুরতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রশাসনের নির্দেশনা ওই চালকরে ডোপ টেস্টের নমুন সংগ্রহ করে রাখা হয়। পরে তাঁর ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আছে। এদিকে মর্মান্তিক এই ঘটনায় কাঁঠালবাড়ি ঘাটের নৌপুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় ঘাটের ইজারাদার শাহআলম খান, স্পিডবোটের দুই মালিক চান্দু মিয়া, রেজাউল ও চালক শাহআলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

এই ঘটনায় ওই দিনই মাদারীপুরের জেলা প্রশাসন থেকে স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক আযহারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!