1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো

চট্রগ্রামে কোচিং সেন্টারের ৩ শিক্ষক আটক, লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৪.৫৮ পিএম
  • ১২৭৭ জন সংবাদটি পড়েছেন।
shibcharnews24.com

চট্টগ্রাম ব্যুরো: চট্রগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ স্কুল রোডের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৩ শিক্ষককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ মার্চ) আমিরাবাদ এলাকার ওই কোচিং সেন্টারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ অভিযানের  নেতৃত্ব দেন ।

আটকৃতরা হলেন, জয়সেন বড়ুয়া, ইব্রাহিম খলিল ও আরিফুর রহমান।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক  জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার।

তিনি বলেন, ওই তিন শিক্ষক সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ কারণে দণ্ডবিধি ২৬৯ ধারায় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!