1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের দায়িত্ব গ্রহন-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১.২১ পিএম
  • ১১০৮ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

কালকিনি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টা থেকে শ প্রায় তিন ঘন্টা ব্যাপী স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে পৌর ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় নবনির্বাচিত মেয়র এসএম হানিফ সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় স্থানীয় আ’লীগের নেতা কর্মী,মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক সহ পৌর এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত হন।

পরে নবনির্বাচিত মেয়র এসএম হানিফ সংরক্ষিত কাউন্সিল সাধারন কাউন্সিল ও পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

মত বিনিময় শেষে মেয়র এসএম হানিফ বলেন, পৌর এলাকার সবাই আমাকে ও কাউন্সিলরদেরকে তাদের মহা মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমরা তাদের সেবক, আমরা তাদের সেবা করতে এসেছি কোন কর্তৃত্ব করতে নয়। ভাল ব্যবহার ভাল সেবা ও জনগনের আমানত সু-সম বন্টনের মাধ্যমে তাদের কাছে পৌছাতে হবে। কালকিনি পৌর সভাকে আমরা ইনশাআল্লাহ প্রথম শ্রেনীর পৌর সভা হিসেবে গড়বো।

তিনি আরো বলেন, আমি মানণীয় প্রধান মন্ত্রীর মনোনীত নৌকা প্রতীক ও বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর,৩-আসনের সংসদ সদস্য, কালকিনি মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এম পি,মাদারীপুর,কালকিনি আ’লীগের ও সকল স্তরের নেতা কর্মীদের সহযোগীতায় আমি আজ এখানে আসতে পেরেছি তা না হলে সম্ভব ছিল না তাই আমি সবাইকে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানাই।

উলে­খ ৫ম ধাপে গত ৩১র্মাচ কালকিনি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ও গত ১৩ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কালকিনি পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!