1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে পট ক্ষেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৫ মে, ২০২১, ১২.১০ পিএম
  • ৯০৬ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে হাবিবুর রহমান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ১৫ মে সকাল ১০ টার দিকে কালকিনি উপজেলার এনায়েনতনগরের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাবিব কালকিনি উপজেলার আলিপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে। সে রাজধানী ঢাকায় একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুদিন আগে ঈদের ছুটিতে কালকিনির আলিপুরে নিজবাড়িতে আসে হাবিব। শুক্রবার বিকেলে পাশের গ্রামে এনায়েতনগরে নানার বাড়ির উদ্দেশে বের হয় সে। পরে রাতে একাধিববার তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে বন্ধ পায় পরিবারের লোকজন। শনিবার সকালে এনায়েনতনগরের একটি পাটক্ষেতের হাবিবের রক্তাক্তর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে হাবিবের মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হাবিবকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবী করেছেন তারা।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!