1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেফতার ।

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৩.২০ পিএম
  • ৭০৫ জন সংবাদটি পড়েছেন।
  1. মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে সোহাগ তালুকদার নামে (৩২) এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত আহাদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই গ্রামের সামচুল হক তালুকদার।

আর গ্রেফতারকৃত আহাদ ওই গ্রামের মৃত আব্দুল হাই মোল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আহাদ মোল্লার সাথে সামচুল হক তালুকদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে ওই জমিতে শ্রমিক নিয়ে ধান রোপন করতে যায় সামচুল হকের ছেলে সোহাগ। এতে বাঁধা দেয় আহাদ ও তার লোকজন। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথার কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগের উপর বন্দুকের গুলি চালায় আহাদ। এ সময় আহত হয় আরো দুইজন। পরে গুরুতর অবস্থায় সোহাগকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেয়ায় হলে পথিমধ্যে তিনি মারা যায়।

পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আহাদকে প্রধান আসামী করে ৫ জনের নামে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৪ থেকে ৫জনকে আসামী করা হয়।পরে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আহাদকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক।

নিহতের বাবা সামসুল হক তালুকদার বলেন, আমাদের জমি ওরা দীর্ঘদিন থেকে জবর দখল করে রেখেছিল। আজ (শনিবার) সকাল আমার ছেলে জমিতে ধান লাগাতে গেলে তাকে লাইসেন্স করা বন্দুক দিয়ে আহাদ মোল্লা গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান জানান, “হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক ও গুলির খোসা জব্দ করা হয়েছে”

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল বলেন, ‘এই ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে আমরা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!