1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে গাছের নিচে চাঁপা পড়ে প্রান গেল দিনমজুরের- Shibcharnews24.com

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১, ৯.৫৩ পিএম
  • ১১৫৪ জন সংবাদটি পড়েছেন।

নাসির উদ্দিন ফকির লিটন,কালকিনি থেকে,

মাদারীপুরের কালকিনি গাছের নিচে চাঁপা পড়ে দুলাল সরদার(৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল সরদার কালকিনি উপজেলার ডাসার থানার কাজীবাকাই এলাকার দক্ষিণ ভাউতলি গ্রামের হাসেম সরদারের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, আজ বিকেলে দক্ষিণ ভাউতলি গ্রামের গাছ ব্যবসায়ী এছাহাক সরদারের ক্রয়কৃত কয়েকটি রেইন্ট্রি গাছ শ্রমিক হিসেবে কাটতে যান দুলাল সরদার। সন্ধার দিকে একটি গাছ ছিটকে তার মাথার উপর পড়ে। এতে দুলাল সরদার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলার আশোকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত দুলালের ভগ্নিপতি মোসলেম আকন বলেন,সন্ধারদিকে গাছের নিচে পড়ে দুলাল গুরুতরআহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, সন্ধার দিকে গাছ কাটার সময় দুলাল সরদার নামে এক ব্যক্তি গাছের নিচে পড়ে মারা গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!