1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে,স্বরাষ্ট্র মন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩.৪৬ পিএম
  • ১৫৫৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি,

আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো বন্ধুকের নল বা পেশি শক্তির প্রদর্শন করে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস রয়েছে। চর কুকরিমুকরি থেকে তেতুলিয়া যেখানেই যাবেন সেখানেই একই কথা, একই ধ্বনি শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প আর কেউ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রী আরো বলেন, শুনেছি তারা (বিএনপি) নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন গনতন্ত্রের কথা। বিএনপি ঢাকায় ২০ লক্ষ লোক নিয়ে গিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক আমাদের অসুবিধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের জানমাল ও রাস্তাঘাট বন্ধ করে তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আবারো ভোটের জন্য তৈরি হচ্ছে। আবারো এ দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় এনে আমাদের উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ করবে। এটা সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে।

বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া, আছমত আলী খান ফাউন্ডেশন ও সেলটেক গ্রুপের আয়োজন আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান (এম.পি) এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!