1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে শিক্ষা সফরে মদ্যপানের ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.১১ পিএম
  • ৯৯৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে শিক্ষা সফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করেছে।

বরখাস্তকৃত শিক্ষকদ্বয় হলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমান। সোমবার রাতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয় থেকে গত শনিবার(২৪ ফেব্রুয়ারি) শিক্ষা সফরে যান বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক। শিক্ষা সফরের উদ্দেশে নারায়নগঞ্জের সোনারগাঁও যাওয়ার সময় পথিমধ্যে বাসের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ্য পার করেন। এসময় শিক্ষকদেরও শিক্ষার্থীদের সাথে মদের বোতলসহ দেখা গেছে। এমন দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকায় সমালোচনার ঝড় উঠে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষক মো.ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে একটি বিদেশী মদের বোতল। মদ ঢালার চেষ্টা করছেন তারা। এছাড়াও মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। গানের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। বাসের মধ্যে একাধিক মদের বোতল ছিল বলে জানা গেছে। বাস ছাড়ার পর মদ পানের এঘটনা ঘটে। এসময় কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের সাথে মদ জাতীয় ‘পানীয়’ পান করেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভায় প্রাথমিকভাবে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। সন্ধ্যায় তাদেরকে সাময়িক বরখাস্তের চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার।

তিনি বলেন,’ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। কালকের মধ্যে সংশ্লিষ্ট দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।’

তবে বরখাস্ত হওয়ার পর অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন জানান,’এ ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এবং দুইজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!