1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

একশত টাকা দেয়ার লোভ দেখিয়ে মাদ্রাসার নৈশ্য প্রহরীর বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৫.২৭ পিএম
  • ৬৮৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাট ফাজিল মাদ্রাসার নৈশ্য প্রহরীর মো. দুলাল মোল্লার বিরুদ্ধে একশত টাকা দেয়ার লোভ দেখিয়ে (১০) বছরের এক মেয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।

এদিক ওই নৈশ্য প্রহরীর বিরুদ্ধে একাধীকবার এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী দাবী করেছেন। তবে মাদ্রাসার অধ্যক্ষের আত্মীয় বলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননা মাদ্রাসা কর্তৃপক্ষ।

মামলা, ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, ওই শিশু শিক্ষার্থী তার বাড়ির কাছের একটি বাগানে বুধবার দুপুরে কাঠ বাদাম কুড়ানোর জন্য যায়। এসময় নৈশ্য প্রহরী লম্পট দুলাল মোল্লা ওই শিক্ষার্থীকে একশত টাকা দেয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট দুলাল মোল্লা পালিয়ে যায়। এই ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে লম্পট দুলাল মোল্লাকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী বলেন, লম্পট দুলাল মোল্লা আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষনের চেষ্টা করেছে। তাই আমি দুলাল মোল্লাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছি। আমি ওর ফাঁসি চাই।

শিশু শিক্ষার্থীর কাকি বলেন, আমি দুলাল মোল্লাকে এবং ওই র্শিশুকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়েছি। পরে দুলাল মোল্লা আমাদের দেখে পালিয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, মাদ্রাসার অধ্যক্ষের আত্মীয় বলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননা মাদ্রাসা কর্তৃপক্ষ।

ওই মাদ্রাস অধ্যক্ষ আবু রাফে বলেন, দুলাল মোল্লা এর আগেও এরকম একটি ঘটনা ঘটিয়ে ছিলো। পরে মাদ্রাসায় বসে সামাজিকভাবে তার বিচার করা হয়েছে।

অভিযুক্তর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামান বলেন, মামলার তদন্ত করে সঠিক বিচারের দাবী জানাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!