1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে স্মার্ট কার্ড বিতরনকালে স্বর্নের চেইন ছিনতাই! ৭ মহিলা ছিনতাইকারী আটক

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৭.৩২ পিএম
  • ৯৫৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে স্মাট কার্ড সংগ্রহ কালে তিন মহিলার গলায় থাকা স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও স্থানীয় জনগন ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটক করেন।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নুরু ভানু,(৩০), মাহমুদা বেগম(২৮), হেলেনা বেগম(৫০), সাহেদা বেগম(৪০), পারুল বেগম(৪০), শেফালী বেগম(৩৫) ও  আলেয়া বেগম(২৮)।তাদের সকলের বাড়ি ব্রাক্ষনবাড়ীয়া জেলার নাছিননগর থানার ডরমন্ডল ইউনিয়নের ডরমন্ডল গ্রামে বলে জানা যায়।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলা নির্বাচন অফিসের প্রতিনিধি দল উপজেলার নবগ্রাম ইউনিয়নে জনসাধারনের মাঝে স্মাট কার্ড বিতরন শুরু করেন।দুপুরে কার্ড গ্রহন করতে জনসাধারন ভীড় জমায়। এ সুযোগে মহিলা ছিনতাইকারী চক্র ভীড়ের মধ্যে ঢুকে কার্ড সংগ্রহকারী বীর মুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈ, টুম্পা মল্লিক ও কাকলী সরদার এর গলায় থাকা স্বর্নের চেইন ছিনতাই করেন। সে সময় তাদের চিৎকারের স্মাট কার্ড বিতরণের দায়িত্বে থাকা ডাসার থানার টহলদল স্থানীয় জনগনের সহযোগীতায় ছিনতাই চক্রের ৭ সদস্যকে আটক করেন।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈ বলেন,” সকালে স্মাট কার্ড আনতে যাই, সেখানে প্রচুর ভীর থাকায় তারা আমাকে ভীরের মধ্যে ঘীরে ধরে গলায় থাকা সারে ছয় আনি স্বর্নের চেইন থাবা দিয়ে ছিনিয়ে নেয়। আমি চিৎকার দিলে পুলিশ ও আশে পাশের লোকজন তাদের আটক করেন।”

টুম্পা মল্লিক বলেন, “প্রথমে আমি বুঝতে পারিনি,যখন শুনি চেইন ছিনতাইকারী ধরা পরছে,তখন আমি গলায় হাতদিয়ে দেখি আমার গলার চেইন নাই।”

ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, “কোথাও জনসমাগম হলে এরা সেখানে গিয়ে মোবাইল,টাকা ও স্বর্নের চেইন ছিনতাই করে। ডাসার থানার নবগ্রাম ইউনিয়নে স্মাট কার্ড বিতরণ স্পটে পুলিশ মোতায়ন ছিল। তাই ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় তাদেরকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!