1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির চিরদিনের স্বভাব: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৭.৫৩ পিএম
  • ৭০১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,’ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির চিরদিনের স্বভাব। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল,বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছিলো, তারা এখন সেটাই চায়।’

মঙ্গলবার(৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য সেবা খাতে কর্মরত সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

এ সময় তিনি বলেন,’বিরোধীদলগুলো শুধুই মিথ্যাচার করছে। বিরোধীদল বলছে আওয়ামী লীগ খাদ্যের দাম বাড়িয়েছে। কিন্তু খাদ্যের দাম আওয়ামী লীগ বাড়ায়নি। যুদ্ধের কারণে বিশ্বের সকল দেশেই খাদ্যের দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে। তবুও প্রধানমন্ত্রী এসকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের মানুষকে ভালো রাখতে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন।’

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিমসহ অন্যরা।

অনুষ্ঠানে চিফ হুইপ বলেন,’শিবচরে স্বাস্থ্যখাতে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ডাক্তাররা শিবচরের বেতন নিবেন আর ঢাকায় থেকে পরিবার নিয়ে সুবিধা নিবেন এটা হতে দেয়া হবে না। শিবচরের জনগন যাতে সঠিক সেবা পায় সেভাবে কাজ করতে হবে। শিবচরের মানুষ যাতে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!