1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের উদ্যোগে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১১.০১ এএম
  • ৮৩৮ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

সরকারি আইসিটি পেশাজীবীদের সর্বপ্রথম ও বৃহৎ সংগঠন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাএর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন উদযাপিত হয়েছে।

আগারগাঁওস্থ পর্যটন ভবনের শৈল প্রপাত মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি,

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আয়েন উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুস সবুর। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মাদ মাহফুজুল ইসলাম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সিস্টেম এনালিস্ট ও গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার ও গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের মহাসচিব প্রকৌশলী রতন চন্দ্র পাল।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা এর কোর টিম মেম্বার এ. এস. এম. হোসনে মোবারকের সঞ্চলনায়
অনুষ্ঠানে মুখ্য আলোচক তার আলোচনায় সজীব ওয়াজেদ জয়ের কর্মময় জীবন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকার কথা তুলে ধরে বলেন টেকসই উন্নয়নের জন্য আইসিটি ক্ষেত্রে লিডারশীপের গুরুত্ব তুলে ধরেন। তিনি আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী করতে হলে সিভিল সার্ভিসে আইসিটি ক্যাডার প্রবর্তনের প্রস্তাব করেন।

প্রধান অতিথি মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আইসিটি পেশাজীবী ফোরামের প্রকৌশলীরাই যে যেখানে আছেন নিবেদিতপ্রাণভাবে অগ্র সেনানীর ভূমিকা পালন করেছেন। তিনি বলেন জয় ভাইয়ের ৭০ বছর বয়সে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ তাঁর নেতৃত্বেই গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ মোঃ আয়েন উদ্দিন মহোদয় বলেন, উন্নয়নের পথে, প্রযুক্তির পথে সকলকে নিয়ে এগিয়ে যাও্য়ার নেপথ্যের মহানায়ক সজীব ওয়াজেদ জয়। সারা বিশ্বকে চমকে দিয়ে মাত্র এক যুপে ডিজিটাল বিপ্লব ঘটেছে।
বিশেষ অতিথি আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, পিএএ তাঁর বক্তব্যে সজীব ওয়াজেদ জয়কে স্বপ্নচারী ও ভিশনারী লিডার হিসেবে তুলে ধরেন। তিনি বলেন সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দুর্নীতি হ্রাস পাবে সেইসাথে সরকারের আয় বৃদ্ধি পাবে।

বিশেষ অতিথি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর জয়ের রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে বলেন বর্তমান প্রজন্মকে উন্নত বিশ্বের স্বপ্ন দেখিয়েছেন আইসিটি উপদেষ্টা।
সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সশরীরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালনের আশাবাদ ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!