1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৭.৫৭ এএম
  • ১৪৫৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে সাবিকুন নাহার (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের
তাহের মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবিকুন নাহার ওই গ্রামের
রিপন মাদবরের স্ত্রী।সে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক

সাবিকুন নাহারের পরিবারের সদস্যরা জানান,রাতে এশার নামাজ পড়ে খাট থেকে নিচে নামছিলেন তিনি।এসময় খাটের নিচে থাকা সাপ তাকে পর পর দুইটি কামড় দেয়। এসময় তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের কাছা কাছি গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।পরে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় ফিরোজুর রহমান বলেন,নিহত ব্যক্তি আমার মামাতো ভাইয়ের স্ত্রী।রাতে নামাজ পড়ে খাট থেকে নামার সময় সাপে কামড় দেয়।পরে অনেকে এগিয়ে এসে মাদারীপুর নেওয়ার পথে আচমত আলী খান সেতুর কাছে গেলে জ্ঞান হারিয়ে তিনি মারা যান।তার ৭ বছর বয়সের একটি পুত্র ও ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বেপারী বলেন, ‘ নিহত ব্যক্তি নামাজ পড়ে নামার সময় হয়তো সাপের উপরে পা পড়েছে।তখন তাকে একটি কামড় দেয়।পড়ে সে আবার পা ঝাড়া দিয়ে সাপ ফেলে দিলে আবার সাপ তাকে কামড় দেয়।পরে তাকে মাদারীপুর নেওয়ার পথে সে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।’

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে মারা গেছেন বলে শুনেছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!