1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২, ৮.৫১ পিএম
  • ৩৮৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে অহিদ হাওলাদার (৩২) ও কামাল সরদার (৪৫) নামে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার সাঈদ হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার ও একই এলাকার এসকেনদার আলী সরদারের ছেলে কামাল সরদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন ড্রেজার ব্যবসায়ী অহিদ ও কামাল। এ সময় ১০ থেকে ১৫ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। অহিদ ও কামালকে এলোপাতারী কোপাতে থাকে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে অহিদ হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার জানান, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কামালকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া অহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের বেশ চিহ্ন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, হামলাকারীদের ধরতে পুলিশী অভিযান চলছে। ধারণা করা হচ্ছে ড্রেজার ব্যবসা নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে। তদন্ত করে বাকি তথ্য পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!