1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে দাদা ভাই এর জীবনী নিয়ে প্রতিযোগিতামূলক আলোচনা সভা।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ১০.৩৫ পিএম
  • ৯২৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীকে (দাদা ভাই) নিয়ে ‘দাদা ভাই উৎসব’ উপলক্ষ্যে শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ‘দাদা ভাই এর জীবনী’ নিয়ে প্রতিযোগিতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে শিবচর উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন ৭ থানার এরিয়া কমান্ডার ও আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান। পরে অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশার সঞ্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তোতা খান,মাদারীপুর জেলা পরিষদ সদস্য শাহরিয়ার হাসান খান, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!