1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু,আহত ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১০.৩৫ এএম
  • ১০৬৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী।

বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর- শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত সদর উপজেলা ছাত্রলীগ সভাপতিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত লিংকনের বাড়ি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে।তবে কয়েক বছর যাবত পরিবারসহ মাদারীপুর পৌর শহরের বাগেরপাড় এলাকায় বাস করতেন তিনি।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, পারিবারিক কাজ শেষে সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে লিংকন ও তার দুই বন্ধু মাদারীপুর শহরে ফিরছিলেন। পথে খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন লিংকন ও তার সঙ্গে থাকা দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে লিংকনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মাদারীপুর শহরজুড়ে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।ছাত্রনেতা লিংকনের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ‘লিংকনের মতো ছাত্রনেতা মাদারীপুরে আর তৈরি হবে না। তার অভাব পূরণ হবে না। আমরা মুজিব আদর্শের এক কর্মীকে হারালাম।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন,মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজনের মারা গেছে।পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে মোটরসাইকলটির সঙ্গে সংঘর্ষ হয়েছে, সেটি জব্দ করা হলেও, এর চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার চাইলে মামলা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!