1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে ২৮ দিন পর ফেরি চালু।চলবে দিনের বেলা

  • প্রকাশিত : সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৭.৩৫ পিএম
  • ৬৫১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

টানা ২৮ দিন বন্ধ থাকার পর বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল।এর আগে গত ১১ অক্টোবর থেকে বন্ধ হয় ফেরি চলাচল।

সোমবার(৮ নভেম্বর) দুপুর থেকে থেকে দ্বিতীয় ধাপে বন্ধ হয় ফেরি।

জানা যায়, পদ্মায় স্রোতের তীব্রতার কারণে প্রথম ধাপে গত ১৮ আগস্ট থেকে নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। দ্বিতীয় ধাপে বন্ধ হয় গত ১১ অক্টোবর থেকে। তৃতীয় দফা ট্রায়াল শেষে সোমবার দুপুর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সীমিত সংখ্যক ফেরি হালকা যানবাহন নিয়ে শুধুমাত্র দিনের বেলা চলবে। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সোমবার বেলা ট্রায়ালের অংশ হিসেবে শিমুলিয়া থেকে একটি কেটাইপ ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরের দিকে ওই ফেরিটি শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেলে সফল ভাবেই ঘাটে গিয়ে নোঙর করে। নৌরুট স্বাভাবিক থাকায় এরপর থেকেই ফেরি চলাচল শুরু করে। তবে সীমিত সংখ্যক ফেরি ছোট যানবাহন নিয়ে শুধুমাত্র দিনের বেলায় চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে সোমবার মাঝারি দুটি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে আরো দুই/তিনটি ফেরি বাড়ানো হতে পারে।

ফেরি চালুর খবর পেয়ে ছোট যানবাহন আসতে শুরু করেছে বাংলাবাজার ঘাটে। দুপুর থেকে ফেরিতে ছোট যানবাহনের পাশাপাশি যাত্রীরাও পার হচ্ছেন বলে জানা গেছে। দীর্ঘদিন স্থবির অবস্থায় থাকার পর ফেরি ঘাট এলাকায় ফিরে আসতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য।

বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা(শিমুলিয়া) আহমদ আলী বলেন,’নৌরুট স্বাভাবিক থাকায় ফেরি চালু হয়েছে। আপাতত দিনের বেলা সীমিত সংখ্যক ফেরি চলবে। তবে ফেরিতে বাস,ট্রাক পার করা হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!