1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে দোকানে আগুন দেয়ার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৭.৫৯ পিএম
  • ৬৭৪ জন সংবাদটি পড়েছেন।

 

কালকিনি প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে শরফুদ্দিন রাঢ়ি নামে এক মুদি ব্যবসায়ীর দোকানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে ওই ব্যবসায়ীর দোকানের টিভি, ফ্রিজসহ চার লাখ টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।

শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, মুদি ব্যবসায়ী শরিফুদ্দিন দীর্ঘদিন যাবত উত্তর রমজানপুর বাজারে ব্যবসা করে আসছেন। তিনি দোকানে রাতে না থাকার সুযোগে তার দোকানে কেউ আগুন দিয়ে পালিয়ে যায়। পরে মুহুর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু ব্যবসায়ীর দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার মালামালের ক্ষতি হয়।

এব্যাপারে মুদি ব্যবসায়ী শরিফুদ্দিন জানান, ‘আমি দোকানে না থাকায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমার ধারণা কেউ চুরি করতে এসে দোকান খুলতে না পেরে আগুন দিয়ে পালিয়ে গেছে।’
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইমতিয়াক আসফাক রাসেল বলেন, রাতে ওই ব্যবসায়ীর দোকান ঘর পুড়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!