1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর লেকে চলছে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা

  • প্রকাশিত : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ১১.০৬ পিএম
  • ৫০৯ জন সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর শহরের শকুনী লেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা।

শুক্রবার(১ অক্টোবর) সকাল থেকে
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতা শুরু হয়।এতে ৬২টি মৎস্য শিকারীর দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

জানা গেছে, বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় মাদারীপুর জেলার অন্যান্য উপজেলা, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, ঢাকা, মাগুরা, খুলনা, ঝালকাঠিসহ বিভিন্ন জেলা থেকে মৎস্য শিকারীরা মাছ ধরার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মাছ ধরার প্রতিযোগিতা চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত।
এক একটি গ্রুপের জন্য বাঁশ দিয়ে একটি করে মাচা তৈরী করা হয়েছে। প্রতি মাচার টিকেটের মূল্য রাখা হয়েছে ৪ হাজার টাকা। ৬২টি গ্রুপের কাছে ২ লাখ ৪৮ হাজার টাকার টিকিট বিক্রি করেছে জেলা প্রশাসন। এ সময় প্রত্যেক গ্রুপকে জেলা প্রশাসন থেকে একটি করে টি শার্ট ও ক্যাপ দেয়া হয়েছে।

মৎস্য শিকারীরা জানান, ‘মাছ ধরার প্রতিযোগিতা সত্যিকার অর্থেই আনন্দের। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকেই কোন মাছ পায়নি। কেউ আবার ছোট বা বড় দুই/একটা পেয়েছে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। ধারনা করা হচ্ছে এ বছর লেকে মাছ কম রয়েছে।’

জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. মনোয়ার হোসেন বলেন,’জেলার পর্যাটনের পরিচিতি বৃদ্ধির জন্য এ বছর কিছুটা ভিন্নভাবে শকুনী লেকে মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলা থেকে ৬২ টি গ্রুপ মাছ শিকার করার জন্য মাদারীপুরের এই শকুনী লেকে এসেছে। লেকে প্রচুর বড় বড় মাছ রয়েছে।আমরা প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেককে একটি করে টি শার্ট, ক্যাপ, মগ ও শুভেচ্ছা উপহার দিচ্ছি। প্রথম তিনজনকে বিশেষভাবে পুরস্কার প্রদান করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!