1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

পাউরুটির প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৯.২৭ পিএম
  • ৪১৯ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি মাদারীপুর।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) থোয়াই ছামং চাক নয়ন বলেন, ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে সেদিনই মামলা রুজু হয়েছে। ঘটনার পর খেকে আসামী গাঢাকা দিয়েছে। আসামীকে গ্রেফতার করতে আমি কয়েবার এলাকায় গিয়েছি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহন করা হবে।”

 

মাদারীপুর সদর উপজেলা ঝাউদি ইউনিয়নে পাউরুটির প্রলোভন দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক মেয়েকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ওই মেয়ের মা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

মামলার বাদীর সাথে কথা বলে জানা যায়, জন্মগতভাবেই তাঁর মেয়ে সানসিক ভাবে প্রতিবন্ধী। ওর প্রতিবন্ধী কার্ড রয়েছে। তার চোখে মুখে চলাফেরা সবকিছুতেই সরলতায় ভরা। অপছন্দের কিছু হলেই বাড়িতে এসে সবকিছু সরল ভাবে সবাইকে জনায়। মেয়েটির বাবা কয়েকবার হৃদরোগে আক্রন্ত হয়ে অচলাবস্থায় বিছানায় পড়ে রয়েছে চার বছর ধরে। দুই ছেলের রাজমিস্ত্রি ও কৃষিকাজের টাকায় চলছে তাদের সংসার।

গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মেয়ের মা তাকে বাড়ির পাশের পুকুর থেকে কলসিতে করে পানি আনতে বলে। পুকুর পাড়ে গেলে প্রতিবেশী বজলু হাওলাদার (৪৮) পাউরুটি খাওয়াবে বলে মেয়েটিকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষনপর মেয়েটি বাড়িতে ফিরে এসে ঘটনাটি সবেইকে জানায়। সবকিছু শোনার পরে ওই দিন দুপুরেই মেয়েটির মা থানায় লিখিত অভিযোগ করেণ।

এ প্রসঙ্গে অভিযুক্ত বজলু হাওলাদারের বাড়িতে গিয়ে পাওয়া তাকে যায়নি। তাঁর স্ত্রী লিলি বেগম ঘটনা মিথ্যা বলে দাবি করেন। তবে তাঁর স্বামী কোথায় গেছেন, তা তিনি জানেন না বলে জানান।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিবন্ধী ওই মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে তাঁরা শুনেছেন। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পরে বজলু হাওলাদারকে আর গ্রামে দেখা যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) থোয়াই ছামং চাক নয়ন বলেন, ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে সেদিনই মামলা রুজু হয়েছে। ঘটনার পর খেকে আসামী গাঢাকা দিয়েছে। আসামীকে গ্রেফতার করতে আমি কয়েবার এলাকায় গিয়েছি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!