1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ১০.০৪ পিএম
  • ৮৬৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে শহরের পৌর ঈদগাহ-এর সামনে নতুন শহর এলাকায় এর উদ্বোধন করা হয়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেস ক্লাবের শুভউদ্বোধন করেন।

মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, এ্যাডভোকেট যতিন সরকার, সাবেক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ অনেকেই।

পরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, মাদারীপুর প্রেসক্লাবের ভবন না থাকায় দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ভাড়ায় থাকতো সংগঠনটি। প্রেসক্লাবের তিনতলা ভবন নির্মানের জন্য ৯০ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। ইতোমধ্যে দরপত্র আহবানও করা হয়েছে। মের্সাস জান্নাতুল ফেরদৌস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!