1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ফেরিওয়ালার ছদ্ববেশে মাদক বিক্রি, মাদারীপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। 

  • প্রকাশিত : বুধবার, ২১ জুলাই, ২০২১, ১২.১৯ এএম
  • ৬৩২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ১০ কেজি গাজাসহ মোঃ মিলন শেখ (৪২) নামে  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (২০ জুলাই ) রাত সাড়ে নয়টার দিকে  সদর উপজেলার  আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্বে আনুমানিক ২০ গজ দুরে শরীয়তপুরগামী মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ মিলন শেখ গোপালগঞ্জ
মুকসুদপুর আইকদিয়া গ্রামের মৃত রহমান শেখ ও ওজিফা বেগমের ছেলে।এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা,হাতল যুক্ত কাঠের তৈরী একটি লেচ-ফিতার বাক্স যাহার মধ্যে ১৪ জোড়া ইমিটেশনের কানের দুল, ০৬ জোড়া ইমিটেশনের টপ কানের দুল, ০৩টি ইমিটেশনের হার, ০৫ জোড়া ফুল ক্লিপ, ১০টি চাপ ক্লিপ, ৩৬ টি কালো ক্লিপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ২,৬০০/- টাকা উদ্ধার করা হয়।

রাত ১১ টার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার,জমির উদ্দীন আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একজন ফেরিওয়ালার ছদ্ববেশ ধারণ করে চাঁদপুর হতে মাদারীপুর হয়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।পরে রাতে মাদারীপুরের আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্বে অভিযান পরিচালনা করে র‌্যাব।এসময় তাকে আটক করা হয়।

পরে আটককৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর  সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!