1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কোরবানির প্রাণীর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ পদ্ধতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ১১.৩০ এএম
  • ৮৪০ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

প্রথমত জবাই করার পূর্বে কোরবানির প্রাণীকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং জবাই’র স্থান  সমতল ও পরিষ্কার হতে হবে।

কোরবানির প্রাণীর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে করণীয় সম্পর্কে তথ্য বিবরণীতে বলা হয়েছে- কোরবানির প্রাণী জবাই’র স্থানে রক্ত জমার জন্য প্রয়োজনীয় সাইজের গর্ত করে নিতে হবে। জবাই করার ছুরি বড় এবং যথেষ্ট ধারালো হতে হবে। জবাই’র পর প্রাণীর রক্ত সম্পূর্ণ ঝরাতে সময় দিতে হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, কোরবানির পর প্রাণী টানা হেঁচড়া করা যাবে না, এতে ঘর্ষণে চামড়া নষ্ট হতে পারে। কোরবানির বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ করে জীবানুনাশক ছিটিয়ে দিতে হবে। মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সঠিক ভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতি- প্রাণী কোরবানির পর সুচালো মাথার ছুরি দিয়ে সঠিকভাবে লম্বালম্বিভাবে চামড়া কাটতে হবে। এরপর বাঁকানো মাথার ছুরি দিয়ে চামড়া ছাড়াতে হবে এবং রক্তমাখা ছুরি কোনভাবেই চামড়ায় মোছা যাবে না।

লবন দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণের পূর্বে চামড়ায় লেগে থাকা মাংস, চর্বি, রক্ত, পানি, মাটি ও গোবর ভালোভাবে পরিষ্কার করতে হবে। চামড়া ছাড়ানোর ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে গরুর চামড়ায় ৭ থেকে ৮ কেজি, ছাগলের চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবন ভালোভাবে প্রয়োগ করতে হবে, যাতে কোন স্থান ফাঁকা না থাকে।

এ ছ্ড়াা চামড়া সংরক্ষণের স্থান একটু উচু হতে হবে, যাতে চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে যেতে পারে। এমনভাবে চামড়া সংরক্ষণ করতে হবে, যাতে বৃষ্টির পানি বা রোদ না লাগে এবং স্বাভাবিক বাতাস চলাচল করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!