1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

৫ জুন মাদারীপুরে দুই সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ১২.৫২ পিএম
  • ৮১৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুর হচ্ছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান মাদারীপুরের সিভিল সার্জণ মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জণ জানান, জেলার ৪টি উপজেলায় ১ হাজার ৫শ’ ৪টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে।
এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৬শ’ ৫৫ জন শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪৮ হাজার ৫শ’ ৮ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া মোবাইল সেবার মাধ্যমে অতিরিক্ত ১২টি কেন্দ্র রাখা হয়েছে। এতে ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এই ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশুরা রাতকানা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি ভালো রাখাসহ শিশু মৃত্যুর হার কমবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!