1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১১.০১ পিএম
  • ৭৬৬ জন সংবাদটি পড়েছেন।

কাঠালবাড়ি ব্যুরোঃ

ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে একদিন বন্ধ থাকার পর মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে
সীমিত আকারে ফেরী চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে আটটার দিকে ফেরি চলাচল শুরু করেছে। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূলে আঘাত হানার পূর্বে বুধবার ভোর ৬ টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। বুধবার বাতাস ও ঢেউয়ের ধাক্কায় শিমুলিয়া ফেরিঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মানদী উত্তাল হয়ে উঠে। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাত আটটার দিকে ফেরিতে যানবাহন লোড করার নির্দেশ দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে সাড়ে আটটার দিকে যাত্রী ও যানবাহন ‘কুঞ্জলতা’ ফেরিটি ।পরে রাত ১০ টায় ‘ক্যামেলিয়া’ ফেরিটি শিমুলিয়ার উদ্দেশ্যে বাংলাবাজার ঘাট ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন,‘ আমরা কর্তৃপক্ষের নির্দ্দেশে সীমিত পরিসরে আমরা ফেরি চালু করেছি। এ পর্যন্ত ২ টি ফেরি ঘাট ছেড়ে গেছে। মাঝপদ্মায় পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফেরি চলাচল করবে।’,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!