1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ঘূর্ণিঝড় যশের প্রভাবের বাংলাবাজার -শিমুলিয়া নৌ রুটে সকল নৌযান চলাচল বন্ধ

  • প্রকাশিত : বুধবার, ২৬ মে, ২০২১, ৯.২৫ এএম
  • ৭৪৬ জন সংবাদটি পড়েছেন।

কাঁঠালবাড়ি ব্যুরোঃ

ঘূর্ণিঝড় যশের প্রভাবের কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার -শিমুলিয়া নৌ রুটে সকল নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিআইডব্লিটিএ ও বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাট সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে ঝড়ো বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে
লঞ্চ আর ভোররাত থেকে নৌরুটের সকল ফেরী চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিএ ও বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় যশের প্রভাবের কারণে গতকাল বিকেল থেকে নদী উত্তাল। যে কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। । অন্যদিকে গত রাত ১১ টা থেকে রোরো ফেরীগুলো বন্ধ করা হয়।আর ভোর রাত থেকে নৌরুটে চলাচল করা সকল ফেরী গুলো বন্ধ রয়েছে।নদী শান্ত হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।

এছাড়াও গত (৩ মে) বাংলাবাজার ঘাটের কাছে একটি স্পীডবোট দূর্ঘটনার পর থেকে প্রশাসনের নির্দ্দেশে এই নৌরুটে সকল স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী মনির হোসেন বলেন,” সকালে ঘাটে এসে জানতে পারি সব কিছু বন্ধ।ঢাকা মেডিকেল কলেজে আমার বোন ভর্তী আছে তাকে দেখতে যেতে হবে”

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’আমরা উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই লঞ্চ ছাড়বো”

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরী ঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, “আবহাওয়া খারাপ হওয়ার কারনে রাত ১১ টা থেকে রোরো ও ভোররাত থেকে সকল ফেরী চলাচল বন্ধ রয়েছে”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!