1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১, ৪.২৬ পিএম
  • ৯২৮ জন সংবাদটি পড়েছেন।

 

বজলুর রহমান,উপজেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে।

সোমবার (১৭ মে) বেলা ৩ টার দিকেজেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানকে পুলিশের একটি দল বাল্য বিবাহটি বন্ধ করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,দুপুরে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের দৌলতপুর বিসাই মৃধারকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের বাড়িতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর সাথে পার্শ্ববর্তী ফরিদপুরের সদরপুর উপজেলার চরগজারীয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে ছিটু মোল্লা (৩২) বিবাহ দেওয়ার সব আয়োজন করে মেয়েটির পরিবার। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছে খবর আসে বাল্যবিবাহের প্রস্তুতির। পরে নির্বাহী কর্মকর্তা মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানকে পুলিশের একটি দল সহ সেখানে পাঠান। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাৎক্ষণিক বাল্য বিবাহটি বন্ধ করেন এবং ওই শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য বাবার কাছ থেকে মুচলেকা নেন। তবে প্রশাসনের লোকজন ওই বাড়ি গেলে ছেলের পরিবার পালিয়ে যায়।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন,’আজ দুপুরে আমরা জানতে পারি ওই এলাকায় দশম শ্রেনীর একজন শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে।আমরা যেটার সততা পাই সেটা হচ্ছে মেয়েটির এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি। আমরা গিয়ে বিয়েটি বন্ধ করি ও তাদের কাছে থেকে ওই শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য বাবার কাছ থেকে মুচলেকা নেই ও তাদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!