1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পদ্মায় স্পীড বোট চলাচল ঠেকাতে বোটের পাখা খুলে নিলো প্রশাসন।

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মে, ২০২১, ৪.২৩ পিএম
  • ৭৯০ জন সংবাদটি পড়েছেন।

আবু মুছা রওসাদ, সিঃ ষ্টাফ করেসপন্ডেন্টঃ

 

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্পীডবোট চলাচল ঠেকাতে এবার স্পীডবোটের পাখা খুলে দিয়েছে শিবচর উপজেলা প্রশাসন।অবৈধ ভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঈদ মৌসুমে যাতে স্পিডবোট ও ট্রলার যাত্রীবহন না করতে পারে। সে জন্যই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানা গেছে।

শুক্রবার (৭ মে) শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্ব শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় নোঙর করা প্রায় ৩৯ টি বোটের পাখা খুলে নেয় তারা।

সংস্লিষ্ট সুত্রে জানা যায়, করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে অবৈধভাবে পারাপার ঠেকাতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধে এ পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।অন্যদিকে গত সোমবার কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে ২৬ যাত্রী নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশসহ স্থানীয় প্রশাসন। তারই অংশ হিসেবে আজ দুপুরে ঘাটে নোঙ্গর করা স্পীডবোটগুলোর পাখা খুলে নেয় প্রশাসন। এতে করে ঘাটে স্পীডবোট চলাচলের আর সুযোগ থাকছে না।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে বাংলাবাজার ঘাট থেকে কোন লঞ্চ, স্পিডবোট, ট্রলার ছাড়তে পারবে না। ইতোমধ্যেই স্পিডবোট ও ট্রলারের পাখা খুলে নেওয়া হয়েছে। প্রতিটি স্পিডবোটে নির্ধারিত আসন তৈরি করে যাত্রী পারাপার করতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও চালকদের তিন মাস অন্তর অন্তর ডোপটেস্ট করা হবে। মাদকাসক্ত এবং ১৮ বছরের কাউকে কোন অবস্থাতেই চালক হিসেবে রাখা যাবে না।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ও বাংলাবাজার স্পীডবোট ঘাটের মালিক সমিতির সভাপতি ও শিবচরের পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন হাওলাদার।

প্রসঙ্গত, গত ৩ মে সোমবার মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া স্পিডবোট মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের কাছে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!